June 24, 2026, 2:19 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

রুহুল আমিন

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট”। স্থানীয় সামাজিক সংগঠন কান্দিপাড়া স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্ট ঘিরে ক্রীড়াপ্রেমী মানুষ, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক। তিনি বলেন, যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য জাকির হোসেন বাবুল, জাতীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার এবং ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অতিথিরা তাদের বক্তব্যে এ ধরনের ক্রীড়াভিত্তিক সামাজিক আয়োজনকে সাধুবাদ জানান এবং তরুণদের সুস্থ বিনোদনের জন্য নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আক্তারুজ্জামান। তিনি বলেন, গফরগাঁওয়ের তরুণ সমাজকে এগিয়ে নিতে শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়ার সমন্বিত চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় দর্শকদের করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন এলাকার ক্রীড়া সংস্কৃতি বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে এবং তরুণদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করবে।



ফেসবুক কর্নার