May 15, 2026, 5:13 am
শিরোনাম :
Human Rights Defenders Society (HRDS) নওগাঁ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে মৌলভীবাজারে খাল খনন কার্যক্রম শুরু শিবচরে কুকুরের কামড়ে আহত ১০, গুরুতর চার শিশু একদিনে ১০ পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ, উচ্চশিক্ষায় প্রশাসনিক পরিবর্তনের ইঙ্গিত ব্যক্তিগত পোর্টালে কাজ না করায় সাংবাদিককে হুমকির অভিযোগ খোকসায় পুনঃখনন প্রকল্পে আগুন, এক্সকাভেটর ক্ষতিগ্রস্ত বান্দরবানে নিখোঁজ হৃদয়ের মরদেহ উদ্ধার, পরিবারে শোকের মাতম সীমান্তজুড়ে বিজিবির কঠোর নজরদারি, বাড়ানো হয়েছে টহল কার্যক্রম কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি মামলায় ৫ আসামি কারাগারে ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

ব্যক্তিগত পোর্টালে কাজ না করায় সাংবাদিককে হুমকির অভিযোগ

এখলাস শেখ মোড়লগঞ্জ বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি ব্যক্তিগত অনলাইন নিউজ পোর্টালে কাজ করতে অস্বীকৃতি জানানোকে কেন্দ্র করে এক সাংবাদিককে ভয়ভীতি ও “দেখে নেওয়ার” হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে অনলাইন পোর্টাল “মোরেলগঞ্জ টু ডে”-এর সঙ্গে সংশ্লিষ্ট ওয়ালিদ হাসান তাকসিদের বিরুদ্ধে।
ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, তিনি উক্ত অনলাইন পোর্টালে কাজ করতে রাজি না হওয়ায় তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে তাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও জানান, সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তাকে ভয়ভীতি প্রদর্শন ও “দেখে নেওয়া”র হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ঘটনাটি স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি করেছে। স্থানীয় গণমাধ্যমকর্মীরা বলেন, ব্যক্তিগত আক্রোশের জেরে কোনো সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত ওয়ালিদ হাসান তাকসিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার