May 16, 2026, 6:27 am
শিরোনাম :
বিএনপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ক্যান্সারে আক্রান্ত রাজিয়া ও ওবায়দুলের পাশে উপজেলা ছাত্রদল, মানবিক উদ্যোগে বিতরণ সহায়তা বরিশালে হামলায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, আটক ২ আশুগঞ্জে ট্রাকচাপায় দুই প্রবাসীর মৃত্যু, শোকে স্তব্ধ এলাকা সামজাদ জসি সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সাত্তার ফাউন্ডেশন দেবীগঞ্জে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও সহায়তা বিতরণ কুষ্টিয়ায় হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার ধামরাইয়ে প্লাস্টিকের বস্তা ব্যবহারে অটো রাইস মিলকে জরিমানা জনভোগান্তি নিরসনে তৎপর ময়মনসিংহ সিটি কর্পোরেশন পাটগুদাম-কালিবাড়ী বাইপাস সড়ক পরিদর্শনে প্রশাসক মনু নদী থেকে উদ্ধার ভারতীয় নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর

ক্যান্সারে আক্রান্ত রাজিয়া ও ওবায়দুলের পাশে উপজেলা ছাত্রদল, মানবিক উদ্যোগে বিতরণ সহায়তা

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৪নং থালতা মাঝগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের বাবলু মিয়ার ছেলে ওবায়দুল ইসলাম দীর্ঘ ৯ মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই তরুণের অসহায় অবস্থার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের পাশাপাশি নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরাও এগিয়ে আসেন।
খবরটি গণমাধ্যমে প্রকাশের পর উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা দ্রুত উদ্যোগ নেন। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি দাড়িয়াপুর গ্রামে ওবায়দুলের বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করেন।
ওবায়দুল ইসলাম জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত কেমোথেরাপি নিতে হচ্ছে, যার প্রতিটি সেশনে প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়। দীর্ঘদিনের চিকিৎসায় প্রায় ১০ লাখ টাকা ব্যয় হয়ে যাওয়ায় পরিবারটি এখন চরম আর্থিক সংকটে পড়েছে। চিকিৎসা চালাতে গিয়ে জমি-জমা, গহনা ও ঘরের মূল্যবান জিনিসপত্র পর্যন্ত বিক্রি করতে হয়েছে বলে জানান তিনি।
এ সময় একই এলাকার আরেক ক্যান্সার আক্রান্ত রোগী রাজিয়া বেগমের পাশেও দাঁড়ায় উপজেলা ছাত্রদল। তাকেও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা বলেন, গণমাধ্যমে সংবাদ দেখে তারা মানবিকভাবে উদ্বুদ্ধ হয়ে দ্রুত ওবায়দুল ও রাজিয়ার পাশে দাঁড়িয়েছেন। তিনি বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমরা সামান্য সহায়তা নিয়ে তাদের পাশে এসেছি। ভবিষ্যতেও অসহায় মানুষের পাশে ছাত্রদল থাকবে।”
তিনি আরও বলেন, সমাজের বিত্তবানদের উচিত এই ধরনের অসহায় রোগীদের পাশে দাঁড়ানো, যাতে তারা চিকিৎসা চালিয়ে যেতে পারেন।
এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার