May 18, 2026, 3:32 am
শিরোনাম :
নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকে বৃদ্ধাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ রাতের আঁধারে কেটে ফেলা হলো অর্ধশতাধিক সুপারি গাছ মুকসুদপুরে বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত শ্রমিক অধিকার ও নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন মৌলভীবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন টুকুকে নিয়ে মন্তব্যের মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা বিজ্ঞপ্তির নির্দেশ পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নেত্রকোনায় শ্রমিকের মৃত্যু ভালোবাসার টানে চীন থেকে কুড়িগ্রামে ‘চায়না জামাই’, দেখতে ভিড় এলাকাবাসীর ভোলার সম্ভাবনা ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন

ভালোবাসার টানে চীন থেকে কুড়িগ্রামে ‘চায়না জামাই’, দেখতে ভিড় এলাকাবাসীর

নাজিমুল ইসলাম স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম
Oplus_131072

ভালোবাসার টানে সুদূর চীন থেকে কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন আন হুং ওয়েই নামের এক চীনা যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়, এরপর প্রেম এবং পরবর্তীতে বিয়ে—সব মিলিয়ে “চায়না জামাই”কে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পুরো এলাকায়।
চীনা নাগরিক আন হুং ওয়েই বিয়ে করেছেন ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের মোফাজ্জলের হোসেনের মেয়ে মোরশেদা বেগমকে। বর্তমানে এই দম্পতি মোরশেদার গ্রামের বাড়িতে অবস্থান করছেন।
বিদেশি জামাইকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন স্থানীয় নারী-পুরুষ, তরুণ-তরুণীরা। কেউ ছবি তুলছেন, কেউ আবার কথা বলার চেষ্টা করছেন। ভাষাগত পার্থক্য থাকলেও আন হুং ওয়েইয়ের আন্তরিক আচরণ ও ভদ্রতায় মুগ্ধ এলাকাবাসী।
স্থানীয়রা জানান, ভাষা ও সংস্কৃতি ভিন্ন হলেও মানুষের ব্যবহারই আসল পরিচয়। চীনা যুবকের সহজ-সরল আচরণ তাদের মন জয় করেছে।
মোরশেদা বেগম জানান, মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় হয়। ধীরে ধীরে সেই পরিচয় প্রেমে রূপ নেয়। পরে আন হুং ওয়েই ঢাকায় এসে তাকে বিয়ে করেন। তিনি বলেন, “আমার স্বামী আমাকে খুব ভালোবাসেন। তিনি আমাকে চীনে নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এখন আমরা গ্রামের বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছি।”
আন হুং ওয়েই বলেন, “আমি মোরশেদাকে খুব ভালোবাসি। বাংলাদেশে এসে খুব ভালো লাগছে। এখানকার মানুষ অনেক আন্তরিক।” এ সময় তিনি তাদের বৈধ বিয়ের কাগজপত্রও প্রদর্শন করেন।
কাশিপুর ইউনিয়নের ইউপি সদস্য ফেরদৌস আলম বলেন, “বিষয়টি জানার পর আমিও দেখতে গিয়েছিলাম। ভিন্ন দেশের হলেও তাদের ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।”
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রেমের টানে চীনা যুবকের ফুলবাড়ীতে আসার বিষয়টি পুলিশ অবগত রয়েছে।
এদিকে “চায়না জামাই”কে ঘিরে শুধু এলাকায় নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা। ভালোবাসা যে দেশ-ভাষার সীমা মানে না, এই ঘটনাই যেন তার আরেকটি উদাহরণ হয়ে উঠেছে।



ফেসবুক কর্নার