June 24, 2026, 11:08 pm
শিরোনাম :
এমনভাবে দৌড়াও, যেন আজই তোমার জীবনের শেষ দিন’—নেইমারকে বাবার বার্তা সাংবাদিককে মারধর, জামায়াতের ৪ কর্মী বহিষ্কার সংগীত জীবনের ৩৩ বছর পূর্তিতে সুইডেনে বালাম বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার, লাল গালিচা সংবর্ধনা সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪

ভোলার সম্ভাবনা ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন

নয়ন চৌধুরী

দক্ষিণাঞ্চলের দ্বীপ জেলা ভোলাকে ঘিরে নতুন করে উন্নয়নের স্বপ্ন দেখছেন স্থানীয় সচেতন মহল, উন্নয়নকর্মী ও অর্থনীতি সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাদের মতে, ভোলার উন্নয়ন শুধু একটি জেলার অগ্রগতি নয়, বরং এটি বাংলাদেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ হতে পারে।
প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ভোলা জেলা দেশের অন্যতম সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হয়েছে। গ্যাস, নদ-নদী, মৎস্যসম্পদ ও উর্বর কৃষিজমি ভোলাকে দিয়েছে বিশেষ অর্থনৈতিক গুরুত্ব। বিশেষ করে জেলার গ্যাসক্ষেত্রগুলো জাতীয় জ্বালানি নিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সংশ্লিষ্টদের মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে ভোলার প্রাকৃতিক সম্পদ কাজে লাগানো গেলে শিল্পায়ন, বিদ্যুৎ উৎপাদন ও কর্মসংস্থানে নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে ভোলাকে দেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করা সম্ভব।
স্থানীয়রা বলেন, জেলার উন্নয়নের জন্য নদীভাঙন রোধ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন এবং পর্যটন শিল্পের বিকাশ অত্যন্ত জরুরি। ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চল ও উপকূলীয় এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
উন্নয়ন বিশ্লেষকরা মনে করছেন, সরকারি দীর্ঘমেয়াদি পরিকল্পনা, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং স্থানীয় সম্পদের সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে ভোলা ভবিষ্যতে দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তিতে পরিণত হতে পারে।
তাদের ভাষায়, “ভোলার উন্নয়ন মানেই দক্ষিণাঞ্চলের উন্নয়ন, আর দক্ষিণাঞ্চলের উন্নয়ন মানেই বাংলাদেশের সামগ্রিক অগ্রগতি।”



ফেসবুক কর্নার