May 18, 2026, 3:32 am
শিরোনাম :
নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকে বৃদ্ধাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ রাতের আঁধারে কেটে ফেলা হলো অর্ধশতাধিক সুপারি গাছ মুকসুদপুরে বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত শ্রমিক অধিকার ও নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন মৌলভীবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন টুকুকে নিয়ে মন্তব্যের মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা বিজ্ঞপ্তির নির্দেশ পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নেত্রকোনায় শ্রমিকের মৃত্যু ভালোবাসার টানে চীন থেকে কুড়িগ্রামে ‘চায়না জামাই’, দেখতে ভিড় এলাকাবাসীর ভোলার সম্ভাবনা ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন

মৌলভীবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন

তরিকুর রহমান কুলাউড়া মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে মাও শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন ও টিম জার্নালিস্ট। মানবিক সহায়তা কার্যক্রমে অর্থায়ন করেন মিস্তাক মজিদ নাঈম।
রোববার (১৭ মে) বিকেলে উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি, মাও শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশনের উপদেষ্টা ও টিম জার্নালিস্টের উপদেষ্টা এম মোক্তাদির হোসেন।
আরও উপস্থিত ছিলেন কুলাউড়া বিএনপির নারী নেত্রী সুফিয়া রহমান ইতি, টিম জার্নালিস্ট সদস্য শামসউদ্দিন বাবু, আব্দুল আজিজ, রাহমান তারেক, আবরার শাহরিয়ার, তরুণ শক্তি সামাজিক সংগঠনের সভাপতি রিফাত আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ জেবলু আলী, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া সাইফসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সকলের দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ঢেউটিন পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তাকে দুর্যোগের সময় বড় সহযোগিতা হিসেবে উল্লেখ করেন।



ফেসবুক কর্নার