May 18, 2026, 3:32 am
শিরোনাম :
নেছারাবাদে কমিউনিটি ক্লিনিকে বৃদ্ধাকে মেয়াদোত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ রাতের আঁধারে কেটে ফেলা হলো অর্ধশতাধিক সুপারি গাছ মুকসুদপুরে বাস-মিনিবাস মালিক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত শ্রমিক অধিকার ও নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন মৌলভীবাজারে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মানবিক সংগঠন অপপ্রচারের প্রতিবাদে মুমিনুন্নিসা কলেজ ছাত্রদলের সংবাদ সম্মেলন টুকুকে নিয়ে মন্তব্যের মামলায় এমপি আমির হামজার বিরুদ্ধে পরোয়ানা বিজ্ঞপ্তির নির্দেশ পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, নেত্রকোনায় শ্রমিকের মৃত্যু ভালোবাসার টানে চীন থেকে কুড়িগ্রামে ‘চায়না জামাই’, দেখতে ভিড় এলাকাবাসীর ভোলার সম্ভাবনা ঘিরে উন্নয়নের নতুন স্বপ্ন

শ্রমিক অধিকার ও নির্বাচনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

আলমগীর হোসাইন নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত ও ত্রি-বার্ষিক নির্বাচন আয়োজনের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন।
রোববার (১৭ মে) দুপুরে জেলা শহরের শাপলা চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের শ্রমিকরা অংশ নেন। পরে তারা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়নের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার, সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সাবেক ক্রীড়া সম্পাদক আজাদ, সাবেক নির্বাহী সদস্য শফিকুল ইসলাম হৃদয় ও সদস্য মাসুদ রানা ইকবালসহ অনেকে।
বক্তারা অভিযোগ করেন, কুড়িগ্রাম জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন-২৪৮৬ বর্তমানে একটি সিলেকশন কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে, যা শ্রম আইন পরিপন্থী। তাদের দাবি, সাধারণ শ্রমিকদের মতামত উপেক্ষা করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে এ কমিটি গঠন করা হয়েছে।
সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমান তোকদার বলেন, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে দ্রুত ত্রি-বার্ষিক নির্বাচনের ব্যবস্থা করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।
এসময় সদস্য মাসুদ রানা ইকবাল বলেন, একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে শ্রমিকদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ দিতে হবে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা না হলে কঠোর সড়ক অবরোধ কর্মসূচি দেওয়া হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত। শ্রমিকদের স্বার্থ রক্ষায় দ্রুত নির্বাচনের দাবি জানান তারা।



ফেসবুক কর্নার