May 19, 2026, 11:22 am
শিরোনাম :
নোয়াখালীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন বাকেরগঞ্জে ভূমি মেলা ২০২৬ অনুষ্ঠিত, ডিজিটাল সেবায় গুরুত্বারোপ এআই নজরদারির শহরে অনিয়ন্ত্রিত যানবাহনের চ্যালেঞ্জ প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনায় সম্ভাবনা, কিন্তু বড় বাধা নিবন্ধনহীন যানবাহন বান্দরবানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেমিনারের উদ্বোধন ফিটনেসবিহীন বাসে ঝুঁকিপূর্ণ যাত্রা, জবির পরিবহন খাতে মাসে ব্যয় অর্ধকোটি টাকা “রাগ করলা?” ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে হাস্যরসের ঝড় বিজয় সরণির কলমিলতা কাঁচাবাজারে ভয়াবহ আগুন, ১০ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে স্কুল ফিডিং প্রকল্পে অনিয়মের অভিযোগে উদ্বেগ বাড়ছে বরিশালে মাছ ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, জেলার শ্রেষ্ঠ ওসি সুনামগঞ্জে তরিকুল ইসলাম

নোয়াখালীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ২০২৬-এর উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ মেলার উদ্বোধন করা হয়।
ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইয়াছিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোমায়রা ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে অনলাইনে নামজারি ও ভূমি উন্নয়ন কর পরিশোধে উৎসাহিত করা।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দিতে এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন, অনলাইনে ফি পরিশোধ, ই-রেজিস্ট্রেশন, ডিজিটাল রেকর্ড, স্মার্ট ভূমি নকশা ও ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালুসহ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে।
তিনি আরও জানান, মেলা চলাকালে সেবাপ্রত্যাশীরা সরাসরি ই-নামজারি আবেদন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ এবং ডিজিটাল ভূমিসেবা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
এসময় ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ হিসেবে পাঁচজন ভূমির মালিকের মাঝে ৩০ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
মেলা প্রাঙ্গণে বিভিন্ন হেল্পডেস্ক ও স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টল থেকে ভূমি পোর্টালে নিবন্ধন, প্রয়োজনীয় কাগজপত্রের সার্টিফাইড কপি সরবরাহসহ নানা ধরনের সেবা প্রদান করা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত সেবা সহজে গ্রহণ এবং নাগরিক হয়রানি কমাতে সর্বসাধারণকে মেলায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। তিন দিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।



ফেসবুক কর্নার