June 26, 2026, 10:45 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

বান্দরবানে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা ও সেমিনারের উদ্বোধন

তোফাজ্জল হোসাইন লামা বান্দরবান প্রতিনিধি

“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামা উপজেলায় তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন।
এর আগে সোমবার (১৮ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে মেলার বিভিন্ন কার্যক্রম ও উদ্দেশ্য তুলে ধরা হয়।
প্রেস কনফারেন্সে জানানো হয়, ভূমি সংক্রান্ত সেবাসমূহ অটোমেশনের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিন দিনব্যাপী এ মেলায় ই-নামজারি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি, ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ বা নকশার আবেদন ও সরবরাহ, অর্পিত/পরিত্যক্ত সম্পত্তি এবং সায়রাত মহাল লিজ সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
এছাড়া ‘ভূমি আমার ঠিকানা’ শীর্ষক বুকলেটের মাধ্যমে ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য পাওয়া যাবে। এটি ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করা যাবে। ভূমি সেবা বিষয়ে তথ্য জানতে হটলাইন নম্বর ১৬১২২ চালু রয়েছে বলেও জানানো হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ মঈন উদ্দিন বলেন, ভূমিসেবায় অটোমেশন চালুর ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমবে এবং সাধারণ মানুষ সহজেই প্রয়োজনীয় সেবা পাবে। জনগণ যাতে হয়রানি ছাড়া কাঙ্ক্ষিত ভূমি সেবা পায়, সে লক্ষ্যেই সরকার জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফরহাদ, সার্ভেয়ার শহিদুল হাসান, সার্ভেয়ার মো. আতিকুর রহমান, অফিস সহকারী পুলক কুমার দাশ, বিভিন্ন মৌজার হেডম্যান, উন্নয়ন বোর্ডের প্রতিনিধি, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।



ফেসবুক কর্নার