June 26, 2026, 12:06 pm
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

কুষ্টিয়ার মিরপুরে ডিবির অভিযানে আটক ইকবাল সেট

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের চিতোলিয়া গ্রামে অভিযান চালিয়ে ইকবাল সেট (পিতা: কায়েম সেট) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৮ মে) দুপুর আনুমানিক ৩টার দিকে ডিবি পুলিশের একটি দল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকবাল সেটের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সুদের কারবার, মাদক ব্যবসা এবং অবৈধ অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, তার কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন।
এলাকাবাসী জানান, বিভিন্ন সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনি দীর্ঘদিন ধরেই আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলছিলেন। অভিযানের খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে স্বস্তির পরিবেশ তৈরি হয়।
কুষ্টিয়া জেলা ডিবি পুলিশের একটি সূত্র জানায়, ইকবাল সেটের বিরুদ্ধে পূর্বের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। এছাড়া তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ যাচাই-বাছাই করা হচ্ছে।
স্থানীয়রা আশা করছেন, এ অভিযানের মাধ্যমে এলাকায় মাদক, সুদ ও অবৈধ জুয়ার কার্যক্রম কমে আসবে এবং সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরবে।



ফেসবুক কর্নার