June 4, 2026, 4:30 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

আখাউড়ায় বিশেষ অভিযানে গাঁজাসহ যুবক আটক

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ আলমাস মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রোববার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের রাজাপুর সরকারি কলোনি এলাকায় এ অভিযান পরিচালনা করে আখাউড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফের নির্দেশনা এবং কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ নাজমুস সাকিবের তত্ত্বাবধানে আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাবেদ উল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে এসআই মকবুল হোসেন ও এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে রাজাপুর এলাকায় অভিযান চালান। এ সময় পলাতক আসামি মোঃ সাগরের বসতঘরে তল্লাশি চালিয়ে শোয়ার ঘরের খাটের নিচ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে আলমাস মিয়াকে আটক করা হয়।
গ্রেফতার আলমাস মিয়া রাজাপুর সরকারি কলোনি এলাকার হুমায়ুন কবিরের ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানার ওসি মোঃ জাবেদ উল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”



ফেসবুক কর্নার