June 24, 2026, 3:46 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর পত্নীতলা উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় রমজান আলী মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার খড়াইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাক্টরটি জব্দ করে চালককে আটক করেছে।

নিহত রমজান আলী মণ্ডল উপজেলার ঝলকাহার (তেজাপাড়া) গ্রামের মৃত মোস্তফা মণ্ডলের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়োজনীয় কাজ শেষে তিনি মধইল বাজার থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন। পথে খড়াইল মোড় এলাকায় ছাইদুলের বয়লারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান এবং ট্রাক্টরের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে দুর্ঘটনায় জড়িত ট্রাক্টর ও এর চালককে আটক করা হয়। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। এদিকে আকস্মিক এ মৃত্যুর ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে



ফেসবুক কর্নার