June 24, 2026, 3:47 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা

বি এম বাশার

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি হোটেল ও একটি তেলের দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া একটি ওষুধের দোকান ও পাশের একটি বসতবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার (৩ জুন) ভোররাত প্রায় ৩টা ৪৫ মিনিটে জালিয়াপাড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে আনোয়ার হোসেনের তেলের দোকান এবং নাঈম হোটেল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। একই সঙ্গে সিন্ধুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরাও আগুন নেভানোর কাজে অংশ নেন।
মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের লিডার আবু বকর জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।
এদিকে গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বারবার অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও সাধারণ মানুষ ব্যাপক ক্ষতির মুখে পড়লেও এখনো উপজেলায় কোনো ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়নি। দ্রুত একটি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
স্থানীয়দের মতে, গুইমারায় ফায়ার সার্ভিস স্টেশন থাকলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও কমানো সম্ভব



ফেসবুক কর্নার