June 24, 2026, 3:45 pm
শিরোনাম :
গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদীতে বহুল আলোচিত এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিরা জামিনে মুক্ত হয়ে নিহতের পরিবার ও মামলার সাক্ষীদের ওপর পুনরায় হামলা চালিয়ে খুনের চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। বুধবার দুপুরে কটিয়াদী মডেল প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে এ অভিযোগ তুলে আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে নিহতের ছোট ভাই মাহফুজুর রহমান লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর এ.কে বাশার রতনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় কটিয়াদী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। তবে মামলার কয়েকজন প্রধান আসামি সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেয়ে আরও বেপরোয়া হয়ে ওঠে। তিনি অভিযোগ করেন, গত ২ জুন বিকেলে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে মামলার বাদীপক্ষ ও সাক্ষীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় নিহতের বড় ভাই ছিদ্দিকুর রহমান বাচ্চু, মা সুফিয়া খাতুন এবং ভাগ্নি শ্রাবন্তী আক্তার গুরুতর আহত হন। তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত স্বজনরা কান্নাজড়িত কণ্ঠে জানান, আসামিরা মামলা তুলে নেওয়ার জন্য অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে এবং পুরো পরিবারকে হত্যার ভয় দেখাচ্ছে। তাদের দাবি, আসামিরা প্রকাশ্যে ঘোরাফেরা করলেও এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে পরিবারটির সদস্যরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। সংবাদ সম্মেলনে বক্তারা অবিলম্বে অভিযুক্তদের জামিন বাতিল, দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার