June 4, 2026, 3:37 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

নোয়াখালীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত ৩০

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় নোয়াখালীর বিভিন্ন এলাকায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের জরুরি বিভাগে এসব আহত ব্যক্তি চিকিৎসা নেন। হাসপাতাল সূত্র জানায়, আহতদের বেশিরভাগের হাত ও পায়ে গুরুতর জখম হয়েছে। কেউ ছুরি বা দা দিয়ে মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন, আবার কেউ পশু নিয়ন্ত্রণ করতে গিয়ে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন।
শহরের বাসিন্দা মাজহার রাকিব বলেন, “ঈদের দিন হাসপাতালে প্রচুর ভিড় ছিল। বেশিরভাগ মানুষ কোরবানির মাংস কাটতে গিয়ে আহত হয়েছেন।”
নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. রানা চৌধুরী বলেন, “ঈদের দিনে মাত্র ছয় ঘণ্টায় ৩০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন। অধিকাংশই ছুরি বা দা ব্যবহারের সময় দুর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়া পশু জবাই ও নিয়ন্ত্রণ করতে গিয়েও কয়েকজন আহত হয়েছেন।”
তিনি আরও জানান, আহতদের অধিকাংশ তরুণ ও মধ্যবয়সী। তারা সাধারণত চাকরি বা ব্যবসার সঙ্গে যুক্ত হলেও ঈদের সময় নিজেরাই পশু জবাই ও মাংস কাটার কাজ করতে গিয়ে দুর্ঘটনার মুখে পড়েন।
চিকিৎসকরা কোরবানির সময় প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং অভিজ্ঞ কসাইয়ের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছেন।



ফেসবুক কর্নার