May 29, 2026, 3:29 pm
শিরোনাম :
পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন নায়িকা পপি ঈদের ছুটিতে জনশূন্য জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং ঢাবি নিয়ে মন্তব্য প্রত্যাহার করলেন ববি হাজ্জাজ সিএনএন ফিচার বিশ্বকাপে এমবাপ্পে-রাশফোর্ডদের বুটে নকশা করে আলোচনায় জর্ডান কোরবানির বর্জ্য অপসারণে কঠোর নজরদারি, দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঝিনাইদহে বাসচাপায় প্রাণ গেল তরুণ মোটরসাইকেল আরোহীর জাজিরায় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে শিশুর হাতের কবজি বিচ্ছিন্ন মানসিক ভারসাম্যহীন নারীর কোলজুড়ে কন্যাসন্তান, পরিচয় মেলেনি বাবার ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরলেন প্রধানমন্ত্রী

সিএনএন ফিচার বিশ্বকাপে এমবাপ্পে-রাশফোর্ডদের বুটে নকশা করে আলোচনায় জর্ডান

অভয়নগর প্রতিবেদক

বিশ্বসেরা অ্যাথলেটদের জন্য জুতায় বিশেষভাবে নকশা তৈরি করে আলোচনায় ব্রিটিশ শিল্পী জর্ডান ডসন। নিজের শোবার ঘরে বসে শুরু করা ছোট্ট উদ্যোগই তাকে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের তারকাদের কাছে।
লন্ডনের এক পাব-এ বসে সিএনএনকে নিজের কাজ দেখাচ্ছিলেন ৩১ বছর বয়সী ডসন। ব্যাগ থেকে বের করলেন একজোড়া ফুটবল বুট। বললেন, ‘এগুলো ঘানার প্লেয়ার আন্তোয়ান সেমেনিওর জন্য। বিশ্বকাপে এগুলো পরবেন তিনি।’

সাধারণ সাদা বুটকে রঙ, নকশা আর ব্যক্তিগত গল্পে ভরিয়ে তোলাই ডসনের বিশেষত্ব। তার ডিজাইন করা বুট ব্যবহার করেছেন কিলিয়ান এমবাপ্পে, মার্কাস রাশফোর্ড, এনজো ফার্নান্দেজ ও জিয়ানলুইজি দোন্নারুম্মার মতো তারকা ফুটবলাররা।
শৈশব থেকেই আঁকাআঁকির প্রতি ঝোঁক ছিল ডসনের। স্কুলজীবনে শিল্পকলায় সময় কাটাতেন বেশি। পরে লন্ডনের চেলসি কলেজ অব আর্টসে ফাইন আর্ট নিয়ে পড়াশোনা করেন। তবে সেই ডিগ্রি নিয়ে সরাসরি কাজ পাওয়া সহজ ছিল না।

জীবিকা চালাতে লন্ডনের একটি নাইকি স্টোরে চাকরি নেন তিনি। সেখান থেকেই বাড়িতে নিয়ে আসা অতিরিক্ত জুতাকে ক্যানভাস হিসেবে ব্যবহার শুরু করেন। ধীরে ধীরে জুতা আর শিল্প—দুই ভালোবাসাকে একসঙ্গে মিশিয়ে তৈরি করেন নিজস্ব স্টাইল।
শুরুর দিকে প্রায় ৩০টি প্রতিষ্ঠানের কাছে কাজের প্রস্তাব দিয়েও সাড়া পাননি। তবে ২০১৮ সালে, নাইকির একটি ক্যাম্পেইনে কাজের সুযোগ পেয়ে ভাগ্য বদলে যায় তার।
এক ব্র্যান্ড ইভেন্টে পরিচয় হয় ইংল্যান্ড ফুটবলার ডেকলান রাইসের সঙ্গে। রাইসের জন্য বিশেষ বুট ডিজাইন করার পর থেকেই একে একে আরও ফুটবলারের সঙ্গে কাজের সুযোগ আসে।
ডসন জানান, তিনি শুধু নাম বা পতাকার ডিজাইন করেন না। বরং প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিত্ব ও গল্প তুলে ধরার চেষ্টা করেন বুটের নকশায়।
বর্তমানে ফুটবলের বাইরে এনবিএ, এনএফএল ও ফর্মুলা ওয়ানের তারকাদের সঙ্গেও কাজ করার স্বপ্ন দেখছেন এই শিল্পী। এরই মধ্যে রেড বুলের একটি ফর্মুলা ওয়ান গাড়ির জন্যও ডিজাইন করেছেন তিনি।
ডসনের ভাষায়, ‘আমি সবসময় বড় স্বপ্ন দেখতে পছন্দ করি। প্রতিটি খেলাধুলার সর্বোচ্চ পর্যায়ের তারকাদের জন্য কাজ করতে চাই।’



ফেসবুক কর্নার