June 24, 2026, 3:02 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

কোরবানির মাংস গলায় আটকে চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

পবিত্র ঈদুল আজহার দিনে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মর্মান্তিক এক দুর্ঘটনায় আঁখিতারা খাতুন (১১) নামে এক মাদ্রাসাছাত্রীর মৃত্যু হয়েছে। খাবার খাওয়ার সময় কোরবানির মাংস গলায় আটকে গেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঁখিতারা উপজেলার লোকনাথপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের খাবার খাওয়ার সময় হঠাৎ মাংসের একটি টুকরো তার গলায় আটকে যায়। এতে সে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, খাবার গলায় আটকে শ্বাসনালী বন্ধ হয়ে যাওয়ায় তার মৃত্যু হয়েছে।
একমাত্র মেয়ের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। ঈদের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে পুরো এলাকায়। স্থানীয়দের মাঝেও এ ঘটনায় গভীর শোক বিরাজ করছে।



ফেসবুক কর্নার