June 3, 2026, 11:06 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

খুলনার সোনাডাঙ্গায় বাসা থেকে বৃদ্ধা ও দুই নাতির মরদেহ উদ্ধার

শেখ নাসির উদ্দীন, খুলনা প্রতিনিধি:

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার সুজুকি কর্নার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে এক বৃদ্ধা ও তার দুই নাতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টার দিকে সোনাডাঙ্গা থানাধীন সুজুকি কর্নার এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন বেবি বেগম (৫৫), তার ছোট নাতি মুস্তাকিম (৭) এবং মেঝো নাতি শামীম (১২)।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে বাসাটিতে কোনো সাড়া-শব্দ না পাওয়ায় প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

ওসি রফিকুল ইসলাম বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এদিকে, ঘটনার পর রাকিব খান নামে এক যুবককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে স্থানীয়রা দাবি করেছেন। তবে তার সঙ্গে ঘটনার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তদন্তের আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছে পুলিশ।

একই পরিবারের তিন সদস্যের রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।



ফেসবুক কর্নার