June 3, 2026, 10:54 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

লাল-সবুজের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে পাহাড়ের সাত কৃতি খেলোয়াড়

তোফাজ্জেল হোসেন লামা বান্দরবান

বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের লাল-সবুজের পতাকা আরও একবার উড়াতে যাচ্ছে বান্দরবানের লামার সাত উদীয়মান জিমন্যাস্ট। সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য মর্যাদাপূর্ণ ‘জুনিয়র অ্যান্ড সিনিয়র আর্টিস্টিক জিমন্যাস্টিকস সিঙ্গাপুর ওপেন চ্যাম্পিয়নশিপস (এসজিপি)’-এর ২১তম আসরে দেশের প্রতিনিধিত্ব করবেন কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাতজন প্রতিভাবান খেলোয়াড়।

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সূত্রে জানা গেছে, আগামী ১ থেকে ৮ জুন ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের সাতজন জিমন্যাস্টকে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

মনোনীত খেলোয়াড়রা হলেন— উহাই মং মার্মা, প্রেনথৈ ম্রো, মংচিং প্রু ত্রিপুরা, মেনটন টনি ম্রো, উটিংওয়াং মার্মা, রাজীব চাকমা এবং ওয়ে ওয়ে সাই মার্মা।

সংশ্লিষ্টরা জানান, প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের এসব শিক্ষার্থীকে দীর্ঘদিন ধরে আধুনিক প্রশিক্ষণ, শৃঙ্খলা ও নিবিড় তত্ত্বাবধানে গড়ে তোলা হয়েছে। তাদের ধারাবাহিক পরিশ্রম, দক্ষ কোচিং এবং মানসম্পন্ন প্রশিক্ষণের ফলেই আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ এসেছে।

কোয়ান্টাম শিক্ষাসেবা কার্যক্রমের ইনচার্জ বলেন, “আমাদের লক্ষ্য ছিল তৃণমূল পর্যায় থেকে আন্তর্জাতিক মানের জিমন্যাস্ট তৈরি করা। আজ আমাদের শিক্ষার্থীরা দেশের জার্সি গায়ে বিদেশের মাটিতে প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে, যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমরা আশা করছি, তারা দেশের জন্য সম্মানজনক সাফল্য বয়ে আনবে।”

বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন সম্প্রতি এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে খেলোয়াড়দের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করে এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য কোয়ান্টাম কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।

ক্রীড়া বিশ্লেষকদের মতে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ খেলোয়াড় গড়ে তুলতে তৃণমূলভিত্তিক ক্রীড়া একাডেমির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ধারাবাহিকভাবে বিভিন্ন খেলায় জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াঙ্গনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করছে।

পাহাড়ের এই সাত তরুণ জিমন্যাস্টের আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণের খবরে লামাবাসীসহ দেশের ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাদের সাফল্যের প্রত্যাশায় রয়েছে পুরো দেশ।



ফেসবুক কর্নার