June 3, 2026, 10:13 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের কুড়িপাড়া ওয়ার্ডের ছাগইলাটিকি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনার অভিযোগে ছবুর মিয়া নামে এক ব্যক্তিকে মাদকসহ আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, ছবুর মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। রাতের আঁধারে ছাগইলাটিকি এলাকার নির্জন স্থানে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের সমাগম বাড়তে থাকায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। পরে স্থানীয়রা খোঁজখবর নিয়ে জানতে পারেন, সেখানে একটি মাদক চক্র সক্রিয় রয়েছে। তাদের অভিযোগ, এই মাদক ব্যবসার কারণে স্থানীয় যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং আশপাশের এলাকায় চুরি ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডও বেড়ে গেছে।

মাদক ব্যবসার বিরুদ্ধে সোচ্চার হয়ে এলাকাবাসী সম্মিলিতভাবে অভিযান চালিয়ে ছবুর মিয়াকে মাদকসহ আটক করেন। পরে তাকে ঘাটাইল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য বারেক ও জালাল বলেন, “সন্ধানপুর ইউনিয়নে কোনো মাদক ব্যবসায়ীর স্থান হবে না। মাদক আমাদের যুবসমাজকে ধ্বংস করছে। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।” মাদকবিরোধী কর্মী সবুজ বলেন, “মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে সমাজ ভয়াবহ ক্ষতির মুখে পড়বে।” অপর স্থানীয় বাসিন্দা ফারুক হোসেন বলেন, “আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমাদের ইউনিয়নে কোনো ধরনের মাদক ব্যবসা চলতে দেওয়া হবে না।”

এলাকাবাসীর মতে, মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। তারা মাদক কারবারিদের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে এলাকায় স্থায়ীভাবে মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত করা যায়।



ফেসবুক কর্নার