June 4, 2026, 3:42 pm
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু নড়াইলে ১৪ বছর কম্পিউটার শিক্ষা বন্ধ: নীরব কেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ? প্রশ্নে শিক্ষা ব্যবস্থার জবাবদিহিতা

মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের দুর্গাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর ও গৃহস্থালির প্রায় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মধ্যরাতের এ অগ্নিকাণ্ডে পরিবারটি ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে মানবেতর অবস্থায় দিন কাটাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে দুর্গাপুর গ্রামের মীর মুসলেমের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা প্রাণ নিয়ে বের হতে সক্ষম হলেও ঘরের ভেতরে থাকা অধিকাংশ মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। আগুনে মাটির দোতলা বাড়ির উপরের অংশ, টিনের চালা, খাট, শোকেস, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় আসবাবপত্র পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। পাশাপাশি পুনর্বাসনের অংশ হিসেবে ৪ বান্ডিল ঢেউটিন ও ১২ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেন।
এ সময় মৈনম ইউনিয়নের বিশিষ্ট প্রকৌশলী ইউসুফ আলী, মৈনম ইউনিয়ন বিএনপির সভাপতি সাহারুল, ব্যবসায়ী সেকেন্দার আলী, গণেশপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লুৎফর জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরাও ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে সহমর্মিতা প্রকাশ করেন।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় সহায়তা ও তদন্তের আশ্বাস দেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিনের সঞ্চয় ও কষ্টার্জিত সম্পদ মুহূর্তেই আগুনে পুড়ে গেছে। বর্তমানে তারা নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি ও বেসরকারি সহায়তার প্রত্যাশা করছেন।
স্থানীয়দের মতে, একটি পরিবারের বহু বছরের গড়া সংসার এক রাতের আগুনে ধ্বংস হয়ে গেছে। তাই মানবিক সহায়তা ও পুনর্বাসনের জন্য সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের এগিয়ে আসা প্রয়োজন।



ফেসবুক কর্নার