June 24, 2026, 4:59 pm
শিরোনাম :
সরকারি দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন কৃষকরা গোপালগঞ্জে লোডশেডিং নিরসনে দ্রুত পদক্ষেপের দাবি এলাকাবাসীর জেলের ছদ্মবেশে অভিযান, নবীনগরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ

মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

মা-বাবার প্রতি সব ধরনের অবহেলা বন্ধ, বার্ধক্যে তাঁদের যথাযথ সম্মান, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘সম্মিলিত মানবাধিকার জোট’-এর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সাংবাদিক ও মানবাধিকারকর্মী মির্জা তানজিলা ইয়াসমিনের বিশেষ উদ্যোগে “মা-বাবার প্রতি অবহেলা বন্ধ হোক” শীর্ষক ব্যানারে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে “মা-বাবার প্রতি অবহেলা বন্ধ হোক” স্লোগান দেন। এ সময় মানবাধিকারকর্মী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, একজন মা-বাবা সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে নিজের জীবনের সুখ-স্বাচ্ছন্দ্য বিসর্জন দেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, সন্তানরা প্রতিষ্ঠিত হওয়ার পর জন্মদাতা মা-বাবার প্রতি দায়িত্ব পালনে উদাসীন হয়ে পড়েন। এই প্রবণতা সমাজের জন্য উদ্বেগজনক।
তারা আরও বলেন, পারিবারিক বন্ধন শক্তিশালী করতে পরিবার থেকেই মানবিক মূল্যবোধ, দায়িত্ববোধ ও শ্রদ্ধার শিক্ষা দিতে হবে। পাশাপাশি বয়স্ক মা-বাবার চিকিৎসা, ভরণপোষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল বাছিত ভুইঁয়া, কর্মসূচির উদ্যোক্তা মির্জা তানজিলা ইয়াসমিন, মো. ওমর হোসেন খান জনি, মো. জাহাঙ্গীর আলম লিটনসহ সম্মিলিত মানবাধিকার জোটের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
সমাবেশ থেকে বক্তারা বৃদ্ধ মা-বাবার আইনি সুরক্ষা নিশ্চিত করা এবং তাঁদের প্রতি অবহেলা ও নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও প্রশাসনিকভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।



ফেসবুক কর্নার