June 7, 2026, 7:21 am
শিরোনাম :
দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক, ৪৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা ৭৬ লাখ টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, তদন্তের আশ্বাস প্রশাসনের ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অন্তত ২০ হিলি সীমান্তে পাঁচ বাংলাদেশিকে পুশইনের চেষ্টা, বাধা দিল বিজিবি মাদকবিরোধী অভিযানে কাউনিয়ায় ৩ মাদকসেবীর কারাদণ্ড ১০ বছরের সাজাপ্রাপ্ত দুই পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার

দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে যাওয়ার ঘটনায় চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। শনিবার (৬ জুন) মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বাসচালক মো. ঝন্টু আলী (৪৮), কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর এলাকার বাসিন্দা; সুপারভাইজার মো. আজমল হোসেন (৩৮), সুগ্রীবপুর এলাকার বাসিন্দা এবং হেলপার শাকিব হোসেন (২২), আলামপুর এলাকার বাসিন্দা।
জানা যায়, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়।
এ ঘটনায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবুজার গিফারী বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বাসডুবির ঘটনায় দায়-দায়িত্ব ও প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার