June 24, 2026, 11:18 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

আলু খাতে সংকট-সম্ভাবনা নিয়ে বালিয়াডাঙ্গীতে অংশীজনদের মতবিনিময় সভা

কাইয়ুম হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে আলু উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণে বিদ্যমান সমস্যা এবং সম্ভাবনা নিয়ে উপজেলা ভ্যালু চেইন প্রমোশনাল অর্গানাইজেশনের (মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্ম) নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) বালিয়াডাঙ্গী ক্রিয়া সংস্থার মাঠে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখয়াত হোসেন। মাঠ কর্মকর্তা মো. জিল্লুর রহমান আলু চাষের আধুনিক পদ্ধতি, উৎপাদন বৃদ্ধি, সংরক্ষণ ব্যবস্থা উন্নয়ন এবং বাজার ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
সংগঠনের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলী মর্তুজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সংগঠনের প্রায় ৪০ জন সদস্য অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, আলু বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। তবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, সংরক্ষণ সংকট, বাজারে মূল্য ওঠানামা এবং কৃষকদের ন্যায্যমূল্য না পাওয়ার মতো চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এসব সমস্যা সমাধানে কৃষক, ব্যবসায়ী, সরকারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, উৎপাদন খরচ কমানো, হিমাগার সুবিধা সম্প্রসারণ, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আলু খাতকে আরও লাভজনক ও টেকসই করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।
সভায় জানানো হয়, কৃষি বিপণন অধিদপ্তরের উদ্যোগে এবং বিশ্বব্যাংক গ্রুপ ও আইএফএডি (IFAD)-এর সহযোগিতায় পরিচালিত এ কার্যক্রমের মাধ্যমে আলু ভ্যালু চেইনের সঙ্গে সংশ্লিষ্ট সকল অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার এবং কৃষকদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা হচ্ছে।
বক্তারা আশা প্রকাশ করেন, পরিকল্পিত উদ্যোগ ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আলু খাতের বিদ্যমান সংকট কাটিয়ে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।



ফেসবুক কর্নার