June 13, 2026, 12:05 pm
শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় ২০ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক কারবারি গ্রেফতার হাঁটু পানিতে ডুবছে মানিকগঞ্জ বাস টার্মিনাল, সামান্য বৃষ্টিতেই চরম দুর্ভোগ ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা তারেক রহমানের কক্সবাজার সফর ঘিরে লামা পৌর বিএনপির প্রস্তুতি সভা পতিত স্বৈরাচারের নৈরাজ্যবিরোধী সমাবেশ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত সীমান্তে বিজিবির অভিযান: কুলাউড়ায় ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্ রামপালে অস্ত্রসহ আটক ব্যক্তি ‘জলদস্যু বাহিনীর সহযোগী’, দাবি র‍্যাবের প্রাগপুর সীমান্তে পুশইন প্রতিহত, বিজিবি-জনতার সতর্ক অবস্থান রৌমারী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল একাধিক ফার্মেসিসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের আগেই এসএসসি পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা সম্পন্নের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

কাইয়ুম হাসান ঠাকুরগাঁও প্রতিনিধি

৪৬তম বিসিএস পরীক্ষায় সাফল্যের সঙ্গে সুপারিশপ্রাপ্ত নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানাতে ঠাকুরগাঁওয়ে এক সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা পুলিশ। শুক্রবার (১২ জুন) জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার (এসপি) মো. বেলাল হোসেন। শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত বিভিন্ন ক্যাডারের নবীন কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. বেলাল হোসেন বলেন, “বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়া অত্যন্ত গৌরব ও আনন্দের বিষয়। এটি তরুণদের কঠোর পরিশ্রম, মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি।” তিনি নবীন কর্মকর্তাদের দেশের ভবিষ্যৎ নেতৃত্বের অংশ হিসেবে উল্লেখ করে বলেন, রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে তাদের সততা, ন্যায়বিচার ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস)সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া ৪৬তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত বিভিন্ন ক্যাডারের নবীন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শেষাংশে পুলিশ সুপার নবীন কর্মকর্তাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।



ফেসবুক কর্নার