June 15, 2026, 11:42 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধাভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব দৌলতপুর সীমান্তে তিন দিন পর পুশইন জটিলতার অবসান, ১২ জনকে গ্রহণ করল বিএসএফ বজ্রপাতে মহিষের মৃত্যু, দিশেহারা খামারি উমের আলী শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার

অপহরণের ৯ দিন পর চুয়াডাঙ্গায় যুবকের মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আলমগীর হোসেন

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর মাঠসংলগ্ন একটি খাল থেকে রাফি (২০) নামে এক যুবকের মরদেহের অংশবিশেষ উদ্ধার হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত রাফি আলমডাঙ্গা উপজেলার চিলাভালকি গ্রামের আকতার সর্দারের একমাত্র ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ১০টার দিকে মোবাইল ফোনে ডেকে নেওয়ার পর থেকে রাফির কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার পর অজ্ঞাত ব্যক্তিরা তাদের সঙ্গে যোগাযোগ করে মুক্তিপণ হিসেবে প্রথমে ১২ লাখ এবং পরে ৮ লাখ টাকা দাবি করে। এ সময় কয়েক দফায় টাকা নেওয়ার স্থানও পরিবর্তন করা হয়।
নিখোঁজের নয় দিন পর কুতুবপুর এলাকার একটি খাল থেকে মরদেহের অংশ উদ্ধার হলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে এবং মরদেহের অংশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এটি অপহরণ ও হত্যাকাণ্ড কিনা এবং কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত ঘটনার রহস্য উদ্ঘাটন এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার