June 15, 2026, 11:52 am
শিরোনাম :
প্রধানমন্ত্রীর উপদেষ্টার দিল্লিতে প্রবেশে বাধাভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব দৌলতপুর সীমান্তে তিন দিন পর পুশইন জটিলতার অবসান, ১২ জনকে গ্রহণ করল বিএসএফ বজ্রপাতে মহিষের মৃত্যু, দিশেহারা খামারি উমের আলী শিক্ষার্থীরা জিপিএ-৫’র পেছনে না ছুটে, সৃজনশীল হোক: শিক্ষামন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মানিকগঞ্জকে শান্ত ও নিরাপদ জেলা গড়ার প্রত্যয়, আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মানবতাবিরোধী অপরাধনানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু সব গণপরিবহনে বাধ্যতামূলক চালু হচ্ছে জিপিএস রাতের আঁধারে আগাছানাশক স্প্রে, ঝিনাইদহে ৩ বিঘা তিল ক্ষেত পুড়ে ছাই টোলপ্লাজা এলাকা থেকে নাসিরের মরদেহ উদ্ধার

মনপুরায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক, মূল হোতার খোঁজে পুলিশ

নয়ন চৌধুরী

ভোলার মনপুরা উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে মাদক চক্রের মূল হোতা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনপুরা থানা পুলিশ উপজেলার একটি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক সরবরাহকারী চক্রের ডেলিভারি ম্যান ও ম্যানেজার হিসেবে পরিচিত দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতরা উপজেলার চরফৈজুদ্দিন ইউনিয়নের ফকিরহাট এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। পুলিশের অভিযানে দুইজন আটক হলেও চক্রের মূল হোতা এখনও গ্রেপ্তার না হওয়ায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।
মনপুরা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক নির্মূলে অভিযান অব্যাহত রয়েছে এবং পলাতক মূল ডিলারকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে, এলাকাবাসী মাদক ব্যবসার সঙ্গে জড়িত সকল ব্যক্তি, বিশেষ করে চক্রের মূল হোতাদের দ্রুত আইনের আওতায় এনে মনপুরাকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার