June 22, 2026, 5:00 pm
শিরোনাম :
কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা দালালচক্রের দৌরাত্ম্যে অতিষ্ঠ লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগী-স্বজন চলতি বছরের শেষে শাহজালালের থার্ড টার্মিনাল উদ্বোধন : বিমানমন্ত্রী

জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা

শাহিন মিয়া, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:

জনদুর্ভোগ নিরসন ও চলমান উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে সরাসরি মাঠে নেমেছেন মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুন আরা সুলতানা। সোমবার (২২ জুন) সকালে তিনি মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় চলমান উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, কাজের মান এবং নাগরিক সেবার পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি কাজের গুণগত মান বজায় রাখা এবং সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নাজমুল হাসান খান। এছাড়া পৌরসভার প্রকৌশলী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
পৌর কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের এ আকস্মিক পরিদর্শনের ফলে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
স্থানীয় বাসিন্দারা জেলা প্রশাসকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাঠ পর্যায়ে প্রশাসনের সরাসরি তদারকি শহরের ড্রেনেজ ব্যবস্থা, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন নাগরিক সমস্যার দ্রুত সমাধানে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা করছেন।



ফেসবুক কর্নার