June 26, 2026, 4:10 pm

ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ গাঁজাসহ নারী আটক

আকরাম শাহ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩০ কেজি গাঁজাসহ রুমানা আক্তার (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে বিজয়নগর থানার এসআই ইকবাল মনিরের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর মধ্যপাড়া (আটাশ কলোনি) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রুমানা আক্তারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। তিনি মো. ইউনুছ ওরফে ইনসাফ আলীর স্ত্রী।
পরে এসআই কুদ্দুস আলী উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধারকৃত গাঁজা জব্দ করেন।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(গ)/৩৮/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ৪৮।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানউল্লাহ জানান, মাদক উদ্ধারের ঘটনায় আটক নারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার