July 1, 2026, 7:28 am
শিরোনাম :
দুধে পোকা–কীড়ার অভিযোগে ক্ষোভ, তদন্তের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পীর শামীম জাহাঙ্গীর হত্যা মামলায় জামায়াত নেতা খাজা আহমেদের জামিন নামঞ্জুর ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী ইকুয়েডরের সাথে ২-০ গোলে এগিয়ে মেক্সিকো অপসাংবাদিকতা প্রতিরোধে বাউফলে পেশাদার সাংবাদিকদের ঐক্যের আহ্বান মসজিদের অর্থ বরাদ্দে হাসনাতের ই-টেন্ডার নৈরাজ্য দীর্ঘদিন পর একসঙ্গে ইমরান-ন্যান্সির নতুন চমক সত্যিই কি ধর্ম পরিবর্তন করেছেন? বিতর্কের ঝড়ে এবার নিজেই মুখ খুললেন উরফি জাভেদ কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২ দিনাজপুরে ১০ বছরের  শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

কর্ণফুলীতে জাহাজের ধাক্কায় লাইটার জাহাজ আংশিক ডুবি, কোস্টগার্ডের অভিযানে উদ্ধার ১২

ইমন হোসাইন

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি বাণিজ্যিক জাহাজের ধাক্কায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। এ ঘটনায় জাহাজে থাকা ১২ জন নাবিক ও কর্মীকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী চ্যানেলের নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজটির নাম এমভি বে হারবার-২।
বাংলাদেশ কোস্টগার্ডের জনসংযোগ শাখা জানায়, দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রথমে আটজন এবং পরে আরও চারজনকে নিরাপদে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সবাই সুস্থ রয়েছেন।
জানা গেছে, বে হারবার লিমিটেড-এর মালিকানাধীন লাইটার জাহাজটি পাথর নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল। পথে অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে এটি আংশিকভাবে ডুবে যায়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. নাছির উদ্দিন জানান, দুর্ঘটনাটি মূল বাণিজ্যিক নৌপথের বাইরে ঘটায় বন্দরের স্বাভাবিক নৌযান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। তবে ডুবে যাওয়া জাহাজটি দ্রুত উদ্ধারের জন্য মালিকপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
কর্ণফুলী নদী দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। প্রতিদিন এ নৌপথে শতাধিক লাইটার জাহাজ ও বাণিজ্যিক নৌযান চলাচল করে। তাই এ ধরনের দুর্ঘটনা এড়াতে নৌযান পরিচালনায় সতর্কতা বৃদ্ধি এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে অনুসরণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।



ফেসবুক কর্নার