July 3, 2026, 2:34 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা

অভয়নগর প্রতিবেদক

চলতি বিশ্বকাপের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি একাই টানছেন দলকে। আর তাকে সঙ্গ দিচ্ছে মার্টিনেজ-আলভারেজরা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার কেপ ভার্দে বাধা। রাউন্ড অব বত্রিশের লড়াইয়ে আফ্রিকার এই দেশটির মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা।
এবারের বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনা ছিল অপ্রতিরোধ্য। তিন ম্যাচের তিনটিতেই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে তারা। গ্রুপ পর্বে প্রতিপক্ষের জালে মোট সাতবার বল পাঠিয়েছে লাতিন আমেরিকার দলটি। এর মধ্যে ছয়টি গোলই ছিল ফুটবল জাদুকর লিওনেল মেসির।
এদিকে বিশ্বকাপের বড় চমকের নাম কেপ ভার্দে। তুলনামূলক কঠিন গ্রুপ থেকেই দ্বিতীয় রাউন্ডে উঠে এসেছে তারা। এখনও কোনো ম্যাচ জিততে না পারলেও তাদের হারাতে পারেনি কেউ। স্পেনের বিপক্ষে গোলশূন্য ব্যবধানে ড্র করেই ফুটবলবিশ্বকাপে চমকে দিয়েছিল আফ্রিকার দলটি। এরপর উরুগুয়ে বিপক্ষে গোল ব্যবধান ছিল ২-২। সৌদি বিপক্ষে ম্যাচটিও হয়েছে ড্র।
তবে এবার ড্র করে টিকে থাকার সময় ফুরিয়ে গেছে। হয়তো জিতো, নয়তো বিদায় সমীকরণে আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে কেপ ভার্দে।
এই ম্যাচে নিশ্চিতভাবেই ফেভারিট হিসেবে মাঠে নামবে আর্জেন্টিনা। সুপারকম্পিউটার বলছে বিশ্বকাপের নবাগত দলটিকে উড়িয়ে দেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। অপ্টার হিসাব-নিকাশে এই ম্যাচে মেসির জেতার সম্ভাবনা ৮৯.৮২ শতংশ। অন্যদিকে ১০.১৮ শতাংশ জয়ের সম্ভাবনা রয়েছে আফ্রিকান দলটির



ফেসবুক কর্নার