July 3, 2026, 2:37 pm
শিরোনাম :
পাকিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ৪০ মাদক, চাঁদাবাজি ও নদীভাঙন রোধে বিএনপির মতবিনিময় সভা জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণসভা শনিবার, প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান ভোটকেন্দ্রের দরজায় তালা দেওয়াকে কেন্দ্র করে শিল্পী সমিতির নির্বাচনে উত্তেজনা ৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা

অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক

ফারুক আহমেদ রকি নেত্রকোন প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের উদ্দেশ্যে অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে এক নারীসহ আটজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের শিবপুর এলাকার একটি ফিশারি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— সিরাজুল ইসলাম, মাজিজুল, মো. শুভ, সাগর মিয়া, জুয়েল মিয়া, কাজল মিয়া, হাবিবুর রহমান হাবি ও মনিরা আক্তার। তারা সবাই পূর্বধলা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে নারী সদস্যদের নিয়ে মোবাইলে তথাকথিত ‘কনটেন্ট’ তৈরির আড়ালে অশ্লীল ভিডিও তৈরি করে আসছিলেন। জব্দ করা মোবাইল ফোনগুলোতে শতাধিক আপত্তিকর ভিডিও পাওয়া গেছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার