October 6, 2026, 5:06 pm

বরিশাল সিজিএম আদালতের ছয়তলা থেকে পড়ে ব্যক্তির মৃত্যু

শওকাত হোসেন সদর প্রতিনিধি বরিশাল

বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজিএম) আদালত ভবনের ছয়তলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফজলুল হক এভিনিউ এলাকায় অবস্থিত আদালত ভবনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, হঠাৎ ওই ব্যক্তিকে ভবনের ছয়তলা থেকে নিচে পড়ে যেতে দেখা যায়। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর আদালত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে ছুটে আসেন। মরদেহ উদ্ধারের পর নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানা গেছে। তবে তিনি কীভাবে ভবনের ছয়তলায় উঠেছিলেন এবং কী কারণে নিচে পড়ে গেলেন, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা, সে বিষয়েও এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। একইভাবে ঘটনাটি আত্মহত্যা কি না, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য মেলেনি। আদালত সংশ্লিষ্টরা জানান, ঘটনার প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ার অপেক্ষা করা হচ্ছে। পরিচয় ও বিস্তারিত তথ্য নিশ্চিত হলে ঘটনার বিষয়ে আরও জানা যাবে।



ফেসবুক কর্নার