October 22, 2026, 2:06 pm
শিরোনাম :
স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ না করার অঙ্গীকার -প্রতিমন্ত্রী ১১৪ বলে ডাবল সেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন হ্যারি ব্রুক অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসির পরীক্ষায় যেতে হবে আলিসকে মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগ, সৎ বাবা গ্রেপ্তার জামায়াতের আমিরকে ‘আল্লাহর ওলি’ বানানোর চেষ্টা চলছে: রাশেদ খান রামগঞ্জ হাসপাতালে চিকিৎসক-নার্স সংকট সমাধানের আশ্বাস এমপির বিশ্বনাথে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু, গ্রেপ্তার ৩ নোয়াখালীতে জ্বালানি সংকট নিয়ে বিএনপির প্রচারপত্র বিতরণ সোনামসজিদ সীমান্তে যুব মহিলা লীগের নেত্রী আটক সাজেকে পর্যটকবহর ও সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলির অভিযোগ

সাজেকে পর্যটকবহর ও সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলির অভিযোগ

অভয়নগর প্রতিদেক

 

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজো বাজারে পর্যটকবাহী গাড়িবহর ও সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন। তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাজেক পর্যটন সড়কে সাজেক গণ অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের উদ্যোগে অর্ধদিবস অবরোধ চলাকালে সমর্থকেরা উজো বাজারে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।

ওসি তোফাজ্জল হোসেনের ভাষ্য অনুযায়ী, সাজেক পর্যটনকেন্দ্র থেকে নিরাপত্তা স্কটের মাধ্যমে পর্যটকদের ফিরিয়ে আনার সময় বেলা ১১টার দিকে বাঘাইহাটের উজো বাজারে ইউপিডিএফের সশস্ত্র সদস্যরা সেনাবাহিনী ও পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনীর সহায়তায় পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ি পৌঁছেছেন বলে জানা গেছে।

অন্যদিকে, অবরোধকারীদের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ করা হয়েছে। সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্যসচিব বিজয় কান্তি চাকমার দাবি, সকাল ৮টার মধ্যে পর্যটকদের ফিরিয়ে নেওয়ার কথা থাকলেও নিরাপত্তা বাহিনী তা না করে বেলা সাড়ে ১১টার দিকে আন্দোলনকারীদের দাবি অমান্য করে। একই ধরনের অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দিয়েছেন ইউপিডিএফের মুখ্য সংগঠক মাইকেল চাকমা। ঘটনার বিষয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা থাকায় গুলির পরিস্থিতি ও ঘটনার দায় সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে।



ফেসবুক কর্নার