October 22, 2026, 3:05 pm
শিরোনাম :

অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আইসিসির পরীক্ষায় যেতে হবে আলিসকে

অভয়নগর প্রতিবেদক

 

ত্রিদেশীয় সিরিজে আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ শিবিরে এসেছে আরেকটি দুঃসংবাদ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে অভিষেক হওয়া ডানহাতি স্পিনার আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন অবৈধ বলে অভিযোগ তুলেছেন ম্যাচ কর্মকর্তারা। ২৯ বছর বয়সী এই বোলারের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে তাঁদের প্রতিবেদনে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অবৈধ বোলিং অ্যাকশনসংক্রান্ত নিয়ম অনুযায়ী, আলিসকে এখন আইসিসি অনুমোদিত পরীক্ষাকেন্দ্রে গিয়ে বোলিং অ্যাকশনের স্বাধীন পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় তাঁর বোলিং অ্যাকশনের বৈধতা যাচাই করা হবে।

বিসিবির এক কর্মকর্তা দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুরে তাঁরা বিষয়টি জানতে পেরেছেন, এরপর আইসিসিও বিষয়টি জেনেছে। কয়েকটি দেশের পরীক্ষাগারে বোলিং অ্যাকশন পরীক্ষা করা হয়। আলিসের পরীক্ষা ভারতের চেন্নাইয়ে হতে পারে বলে জানান ওই কর্মকর্তা। তবে পরীক্ষার সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।



ফেসবুক কর্নার