October 21, 2026, 4:39 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো

অভয়নগর প্রতিবেদক

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির কাছে ৪-২ গোলে হারের পর লা লিগায় মনোযোগ দিতে চায় বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে আসন্ন এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেয়েছে স্প্যানিশ ক্লাবটি। চোটের কারণে প্রায় চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে মিডফিল্ডার দানি ওলমোকে। ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে।

পিএসজির বিপক্ষে ম্যাচের ৩০ মিনিট পার হওয়ার পর বাম ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী ওলমো। পরে পরীক্ষায় তাঁর বাম পায়ের অ্যাডাক্টর পেশিতে চিড় ধরা পড়ে। ম্যাচে ভিতিনিয়ার সঙ্গে সংঘর্ষের পরই তিনি চোট অনুভব করেন। তবে সুস্থ হয়ে মাঠে ফেরার নির্দিষ্ট সময় জানায়নি বার্সেলোনা। চোট থেকে সেরে ওঠার অগ্রগতি বিবেচনা করেই তাঁর ফেরার সিদ্ধান্ত নেওয়া হবে। দ্রুত ফেরাতে গিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না হ্যান্সি ফ্লিকের দল।

পিএসজির বিপক্ষে ম্যাচটি বার্সেলোনার হয়ে ওলমোর শততম ম্যাচ ছিল। গত বছরের ৩ ডিসেম্বর সর্বশেষ চোটে পড়ার পর টানা ৪৪ ম্যাচ খেলেছিলেন তিনি। এর মধ্যে গত মৌসুমে ৩২টি এবং চলতি মৌসুমে ১২টি ম্যাচ খেলেন এই স্প্যানিশ মিডফিল্ডার। এবারের চোটে তাঁর সেই ধারাবাহিকতায় ছেদ পড়ল।



ফেসবুক কর্নার