October 21, 2026, 5:28 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির

অভয়নগর প্রতিবেদক

 

সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের রাজনৈতিক অভিজ্ঞতা কম এবং তিনি বাবার পরিচয়ে ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বিএনপির সহসম্পাদক নিলোফার চৌধুরী মনি। মঙ্গলবার (২০ অক্টোবর) একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। গেন্ডারিয়ায় অস্ত্র হাতে ইশরাকের মাদকবিরোধী অভিযানকে অনভিজ্ঞতাপ্রসূত ও ‘খামখেয়ালি’ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।

গেন্ডারিয়ার ঘটনা প্রসঙ্গে নিলোফার চৌধুরী মনি বলেন, নিরাপত্তার স্বার্থে লাইসেন্স করা অস্ত্র সঙ্গে রাখা আইনসম্মত হলেও একজন সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে অভিযান চালানো সমীচীন হয়নি। তাঁর মতে, মাদকসেবীদের পেছনে সময় ব্যয় না করে মাদকের মূল হোতা ও সরবরাহকারী চক্রের বিরুদ্ধে সমন্বিত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ইশরাক কোনো মহল বা পরামর্শদাতার উসকানিতে এমন পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

নিলোফার চৌধুরী মনি আরও দাবি করেন, ইশরাককে ঘিরে ঘটনাটি বিএনপিকে রাজনৈতিকভাবে চাপে ফেলতে এবং আগামী নির্বাচনে সুবিধা নিতে উসকানিমূলকভাবে ঘটানো হয়ে থাকতে পারে। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অবস্থান নিয়েও সমালোচনা করেন তিনি। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে একের পর এক সংসদ সদস্য ও মন্ত্রীর পদত্যাগকে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। তাঁর ভাষ্য, মাদক বাংলাদেশের অন্যতম বড় সমস্যা; প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তা ও আমলার নেপথ্য সহযোগিতায় এর স্থায়ী সমাধান বাধাগ্রস্ত হচ্ছে।



ফেসবুক কর্নার