October 21, 2026, 4:57 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’

অভয়নগর প্রতিবেদক

 

রংপুর ও রাজশাহী সফরের পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান সরকারের মন্ত্রীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তারা।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। বিমান থেকে নেমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এ সময় জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর উপস্থিতিও নজর কাড়ে। করমর্দনের সময় তিনি প্রধানমন্ত্রীকে নিজেদের পক্ষ থেকে স্বাগত জানান।

একপর্যায়ে চট্টগ্রামের পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। তাঁকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ জবাবে মাসুদ আলম ‘স্যার, স্যার’ বলে সাড়া দেন। পরে বিমানবন্দর থেকে সরাসরি নগরের জে এম সেন হলের পূজামণ্ডপে যান প্রধানমন্ত্রী।



ফেসবুক কর্নার