October 21, 2026, 4:42 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

যশোরে বিএনপি কার্যালয়ে চালু হলো ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ

অভয়নগর প্রতিবেদক

 

দেশে প্রথমবারের মতো কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালু হয়েছে বলে দাবি করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে যশোর জেলা বিএনপির কার্যালয়ে দুই কিলোওয়াট উৎপাদনক্ষমতার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি নিজেই মোনাজাত পরিচালনা করে এ কার্যক্রমের সূচনা করেন।

প্রতিমন্ত্রী জানান, নিজস্ব অর্থায়নে স্থাপিত এ ব্যবস্থায় কার্যালয়ের বিদ্যুৎ চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। তাঁর আশা, আগামী সাড়ে তিন বছরের মধ্যে এ বিনিয়োগের অর্থ উঠে আসবে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডিজেলচালিত সেচপাম্প পর্যায়ক্রমে সৌরবিদ্যুতের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি আগামী গ্রীষ্মের আগে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে দেশে অতিরিক্ত তিন থেকে চার হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা তুলে ধরেন।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সাবু বলেন, জ্বালানি ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় নবায়নযোগ্য প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ হিসেবে প্রাথমিকভাবে দুই কিলোওয়াটের প্যানেল স্থাপন করা হয়েছে। ইনভার্টার ব্যবস্থার মাধ্যমে পরে এর সক্ষমতা ছয় কিলোওয়াটে উন্নীত করা সম্ভব। তাঁর মতে, এ উদ্যোগ অন্য রাজনৈতিক দলগুলো অনুসরণ করলে বিদ্যুৎ সংকট মোকাবিলায় সহায়ক হতে পারে।



ফেসবুক কর্নার