October 21, 2026, 4:39 pm
শিরোনাম :
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে এসেছেন, দাবি নিলোফার মনির চোটে মৌসুম শেষ কভারাতসখেলিয়ার, পাশে দাঁড়ালেন রোনালদো বাঙালি সাজে জয়া আহসান, ক্যাপশনে প্রেমের বেদনার গান মসজিদের মাইক দিয়ে উত্তেজনা ছড়ানো যাবে না: এমপি লুনা যশোরে বিএনপি কার্যালয়ে সৌরবিদ্যুৎ চালু, উদ্বৃত্ত যাবে জাতীয় গ্রিডে চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী বললেন, ‘কী খবর মাসুদ, ভালো?’ ভারতকে ২৭ গোলে হারিয়ে শেষ ষোলোতে বেনিনের অনূর্ধ্ব-১৮ দল এল ক্লাসিকোর আগে চোটে চার সপ্তাহের জন্য ছিটকে গেলেন ওলমো সহিংস বিক্ষোভের শঙ্কায় শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে সেনা মোতায়েন হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুজন

অভয়নগর প্রতিবেদক

 

কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্তত দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।

হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সোলেমান জানান, বিকেলে কয়েকজন পর্যটক সৈকতে গোসল করতে নামলে ভাটার স্রোতে ভেসে যান। পরে স্থানীয়রা চারজনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

নিহতদের মরদেহ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। নিখোঁজ পর্যটকদের উদ্ধারে লাইফগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছেন। উদ্ধার অভিযান শেষে নিখোঁজদের বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে।



ফেসবুক কর্নার