October 20, 2026, 5:29 pm
শিরোনাম :
খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও কিংবদন্তি সংগীতশিল্পী কুমার শানুর ৬৯তম জন্মদিন আজ

রাউজানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতা সরওয়ার তুষার

অভয়নগর প্রতিবেদক

 

চট্টগ্রামের রাউজানে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব সরওয়ার তুষারসহ দলের নেতারা। মঙ্গলবার (২০ অক্টোবর) দিনব্যাপী তাঁরা ঐতিহ্যবাহী জমিদার যোগেশ ধরের বাড়িসহ বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

ঝিকুটিপাড়া পূজা উদ্‌যাপন পরিষদের মণ্ডপে প্রায় তিন হাজার দর্শনার্থীর জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়। এতে অর্থায়ন করেন চট্টগ্রাম মহানগর এনসিপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জিয়া উদ্দিন রনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব প্রিতম দাশ, উত্তর জেলা শাখার আহ্বায়ক একরামুল হক, সদস্যসচিব আব্দুল করিম টিপু, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি এবং জাতীয় যুবশক্তির চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক বখতিয়ার হোসেনসহ অন্য নেতারা।

পূজামণ্ডপে ভক্ত ও পুণ্যার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশের দীর্ঘদিনের ঐতিহ্য। ‘ধর্ম যার যার, উৎসব সবার’—এই চেতনায় বৈষম্যহীন, আধুনিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে। তাঁরা রাউজানে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সহযোগিতার জন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।



ফেসবুক কর্নার