October 20, 2026, 5:58 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে

অভয়নগর প্রতিবেদক

 

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা হিরো আলম তাঁর সাবেক স্ত্রী সাথী খাতুনের বিরুদ্ধে বিষ খাইয়ে হত্যাচেষ্টা, ১৫ লাখ টাকা দাবি এবং আত্মহত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন। এসব অভিযোগে সাথীসহ আরও দুজনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন বলেও জানিয়েছেন তিনি।

হিরো আলমের দাবি, সাথী খাতুন তাঁর অফিসে ব্যাগে করে বিষের বোতল নিয়ে এসেছিলেন। বিষয়টি বুঝতে পেরে তিনি সেখান থেকে সরে যান এবং পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চলতি বছরের ৪ এপ্রিল সাথীকে বিয়ে করেন তিনি। তবে কয়েক মাসের মধ্যেই তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরে বিচ্ছেদ ঘটে। ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়ার পর তাঁর কর্মচারী আহসান হাবিব সেলিমের সঙ্গে সাথীর প্রেমের সম্পর্ক তৈরি হয় বলেও দাবি করেন হিরো আলম।

হিরো আলমের আরও অভিযোগ, সাথী তাঁর কাছে ১৫ লাখ টাকা দাবি করেন এবং টাকা না পেলে নিজের জন্মদিনে আত্মহত্যার হুমকি দেন। সাথী খাতুন ও সেলিম বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। হিরো আলমের প্রথম স্ত্রী সাদিয়া আক্তার সুমি। পরে নুসরাত জাহান ও রিয়া মনির সঙ্গে তাঁর বিয়ের খবর প্রকাশ্যে আসে। সেই হিসাবে সাথী খাতুন তাঁর চতুর্থ স্ত্রী ছিলেন।



ফেসবুক কর্নার