October 20, 2026, 6:28 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের

অভয়নগর প্রতিবেদক

 

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে আবেদন করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। গত ১৭ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। আসনটি শূন্য হয় ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর। সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মেঘনা। ছবিতে তাঁকে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রী খালেদা জিয়ার আদলে শাড়ি, ঘোমটা ও মুক্তার মালা পরতে দেখা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুভূতি জানিয়ে ফেসবুক পোস্টে মেঘনা লেখেন, তাঁর সঙ্গে কিছু মূল্যবান ভাবনা ভাগ করে নিয়েছেন তিনি। একই সঙ্গে জাতীয় সংসদকে দক্ষ ও কার্যকর করে তুলতে মহান আল্লাহর সাহায্য কামনা করেন। তাঁর পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। এক ব্যক্তি জানতে চান, খালেদা জিয়ার সাজে তাঁকে দেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুভূতি কেমন ছিল।

জবাবে মেঘনা জানান, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। তাঁর ভাষ্য, বিষয়টি ইচ্ছাকৃতভাবে করা হয়নি; তিনি শুধু মার্জিত ও আন্তরিক দেখাতে চেয়েছিলেন। তবে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়ায় তিনি খুশি। প্রধানমন্ত্রীর সঙ্গে ঠিক কী কী বিষয়ে আলোচনা হয়েছে, তা বিস্তারিত জানাননি মেঘনা। মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া এই ব্যক্তিত্ব সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মকাণ্ড ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় রয়েছেন।



ফেসবুক কর্নার