October 20, 2026, 6:19 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই

অভয়নগর প্রতিবেদক

 

প্রতিবেশী দেশের সঙ্গে আলোচনা করে তাদের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস করেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, এর আগেও অনেকে এখানে এসে সনাতন ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে থাকার আশ্বাস দিয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁরা এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন, যেখানে কোনো বৈষম্য থাকবে না এবং ধর্মীয় সম্প্রীতি বজায় থাকবে। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটি এড়িয়ে চলেন উল্লেখ করে বলেন, ধর্মের ভিত্তিতে কাউকে সংখ্যালঘু হিসেবে চিহ্নিত করতে চান না তাঁরা। সবার পরিচয় বাংলাদেশি নাগরিক। চব্বিশ-পরবর্তী বাংলাদেশে এই পরিচয় নতুনভাবে অনুধাবনের সংস্কৃতির নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলেও মন্তব্য করেন তিনি।

সালাউদ্দিন আহমেদ বলেন, এ দেশের সনাতন, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং গণ-অভ্যুত্থানেও অংশ নিয়েছেন। তাঁরা ধর্মের ভিত্তিতে বিভাজন বা রাজনীতিতে বিশ্বাস করেন না। যারা সনাতন ধর্মাবলম্বীদের ভোটব্যাংক হিসেবে বিবেচনা করত, গতবার তাঁরা সেই ধারণা ভেঙে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, আস্থা ও বিশ্বাসের প্রতীক তাঁদের নেতা তারেক রহমান।



ফেসবুক কর্নার