October 20, 2026, 5:04 pm
শিরোনাম :
প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও কিংবদন্তি সংগীতশিল্পী কুমার শানুর ৬৯তম জন্মদিন আজ হুতিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য নজরুল-সিঁথির মৃত্যুদণ্ড নিয়ে ভাইরাল ভিডিও ভুয়া: সৌদি কর্তৃপক্ষ রাউজানে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপি নেতা সরওয়ার তুষার নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন রাজশাহীর বন্ধ শিল্পকারখানা চালুতে কাজ করছে সরকার: রিজভী

বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কাজ চলবে: আইনমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

বিরোধীদল অংশ না নিলেও সংবিধান সংশোধন সংক্রান্ত কমিটির কার্যক্রম চলবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মিনগ্রাম স্কুল মাঠে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান সংশোধনের প্রস্তাব সংসদে উত্থাপনের সময় বিরোধীদলের সদস্যরা উপস্থিত থাকবেন।

বিদেশে বাংলাদেশের বন্দীদের খোঁজখবর নিতে রাষ্ট্রদূতদের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় না—এমন অভিযোগের বিষয়ে আইনমন্ত্রী বলেন, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এলে তদন্ত করা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে এ ধরনের অভিযোগ করা ঠিক নয় বলেও মন্তব্য করেন তিনি।

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, সৌদি সরকার কোন আইনের ভিত্তিতে এ দণ্ড দিয়েছে, তা প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা না করে মন্তব্য করা সমীচীন হবে না। সিদ্ধান্তের যৌক্তিকতা, বৈধতা ও ভিয়েনা কনভেনশনের সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা প্রয়োজন। এর আগে তিনি মিনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষা বিভাগের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার