October 20, 2026, 11:06 am

সৈয়দপুর বিজ্ঞান কলেজে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

অভয়নগর প্রতিবেদক

 

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে রংপুর যাওয়ার পথে কলেজটির সামনে গাড়িবহর থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শিক্ষার্থীদের আবদার পূরণ করে সেলফি তোলার পাশাপাশি অটোগ্রাফও দেন প্রধানমন্ত্রী। কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার সময় প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটির খোঁজখবর নেন এবং শিক্ষকদের কাছ থেকে বিভিন্ন সমস্যার কথা শোনেন। এ সময় কলেজের জন্য বালক ও বালিকা হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটরিয়াম নির্মাণের দাবি জানান অধ্যক্ষ।

প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানটি সম্পর্কে অবগত আছেন বলে জানান এবং দাবিগুলো লিখিতভাবে জমা দিলে তা বিবেচনার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে গাড়িবহরসহ রংপুরের উদ্দেশে রওনা হন তিনি। এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।



ফেসবুক কর্নার