October 20, 2026, 10:16 am
শিরোনাম :

রংপুরে শতবর্ষী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

 

রংপুরের শতবর্ষী ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ ধর্মসভা মন্দিরের শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে রংপুর প্রেসক্লাব-সংলগ্ন মন্দিরে পৌঁছালে তাঁকে অভ্যর্থনা জানান মন্দির কমিটির সদস্য ও বিএনপি নেতারা। এ সময় প্রধানমন্ত্রী পূজারি ও হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় সামরিক বিমানে ঢাকার তেজগাঁও বিমানবন্দর থেকে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার জাহাঙ্গীর আলম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ইশরাত জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ অন্যরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সড়কপথে রংপুর যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে পৃথক পথসভায় বক্তব্য দেন তিনি। এ সময় সড়কের দুই পাশে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাঁর।



ফেসবুক কর্নার