October 20, 2026, 11:05 am

কাশিমপুরে সয়াবিন তেলের নামে পামওয়েল বিক্রি, জরিমানা

মমিনুল ইসলাম, গাজীপুর প্রতিনিধি:

 

 

গাজীপুর মহানগরীর কাশিমপুরে সয়াবিন তেলের নামে পামওয়েল বোতলজাত করে বাজারজাত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) জেলা এনএসআই কার্যালয়ের তথ্যের ভিত্তিতে কাশিমপুর থানার ২ নম্বর ওয়ার্ডের লস্করচালা এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান অভিযান পরিচালনা করেন। অভিযানে পামওয়েল বোতলজাত করে ‘গাজী পিউর সয়াবিন তেল’ নামে বাজারজাত করা এবং প্যাকেটজাতকরণের নিবন্ধনসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকার অভিযোগে মেহেদী হাসানকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৪ ও ২৯ ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্টরা জানান, ভোক্তাদের সুরক্ষা নিশ্চিত করা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম প্রতিরোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে জরিমানা করায় স্থানীয় ভোক্তা ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।



ফেসবুক কর্নার