October 19, 2026, 5:34 pm

হাটহাজারীতে মোবাইল কোর্ট, পাঁচ মামলায় জরিমানা 

তারেক হোসাইন, চট্টগ্রাম ব্যুরো:

 

 

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সরকারহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, ভোক্তা অধিকার সংরক্ষণ ও বাজার পরিস্থিতি তদারকিতে মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিভিন্ন দোকানের মূল্যতালিকা, ক্রয়-বিক্রয়ের ভাউচার, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানকালে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ না করা এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী পাঁচটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান।

উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাজারে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করা, ব্যবসায়ীদের নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত করা এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের তদারকি অব্যাহত থাকবে। জনস্বার্থে বাজারে শৃঙ্খলা বজায় রাখা ও ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত মনিটরিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হবে



ফেসবুক কর্নার