October 20, 2026, 5:58 pm
শিরোনাম :
ভাটারায় অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযান, আটক ৮৪ খালেদা জিয়ার সাজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেঘনা আলমের আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, ভাঙা হলো ১০ মসজিদ সৌদিতে ভিক্ষার অভিযোগে চার বাংলাদেশি ও ভারতীয় গ্রেপ্তার মধ্যপ্রাচ্যে ‘তেলের বদলে নিরাপত্তা’ নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র ১৭ বছর বিদেশে থাকতে বাধ্য হয়েছিলাম রাজনৈতিক কারণে: প্রধানমন্ত্রী প্রতিবেশী দেশের ভরসায় ক্ষমতায় থাকার রাজনীতিতে বিশ্বাস নেই হিরো আলমকে বিষ খাইয়ে হত্যাচেষ্টার অভিযোগ সাবেক স্ত্রীর বিরুদ্ধে জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপনে কাজ করছে সরকার দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

দুর্গাপূজায় শাড়িতে হাত মুছে ‘বাড়ির মেয়ে’ কাজল, ভাইরাল ভিডিও

অভয়নগর প্রতিবেদক

 

বলিউড অভিনেত্রী কাজলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দুর্গাপূজার নবমীর সকালে মণ্ডপে মিষ্টি খাওয়ার পর শাড়িতে হাত মুছতে দেখা যায় তাঁকে। ভিডিওটি প্রকাশ্যে আসতেই কাজলের এমন স্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা শুরু হয়। পর্দার বাইরের এই ছোট্ট মুহূর্তই ভক্তদের নজর কেড়েছে।

বর্ষীয়ান অভিনেত্রী তনুজা মুখোপাধ্যায়ের মেয়ে কাজলের জন্ম বাঙালি পরিবারে হলেও তাঁর বেড়ে ওঠা মুম্বাইয়ে। মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপূজার আয়োজনেও বাঙালি ঐতিহ্যের ছাপ দেখা যায়। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ সাজে পূজামণ্ডপে উপস্থিত হয়েছিলেন এই অভিনেত্রী। মিষ্টি খেতে খেতে গল্পে মেতে থাকার সময়ের দৃশ্যটিও ভিডিওতে ধরা পড়ে।

ভিডিওটি দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে কাজলকে ‘পাশের বাড়ির মেয়ে’ বলে মন্তব্য করেছেন। কেউ কেউ তাঁর এই আচরণের সঙ্গে নিজেদের অভ্যাসের মিল খুঁজে পেয়েছেন। তাঁদের একজনের মন্তব্য, ‘এটা তো আমিও করি।’ তারকাদের পরিচিত জাঁকজমকের বাইরে কাজলের এমন সাধারণ আচরণই ভক্তদের কাছে মুহূর্তটিকে বিশেষ করে তুলেছে।



ফেসবুক কর্নার